, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নান্দাইলে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক দুই কারবারি ক্ষুধার কথা বলে ১০০ টাকার খাবার খেল,এরপরই তাজমিনকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ! ভালুকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি গৌরীপুরে দুই বছরের শিশুহত্যা: আদালতে সৎমা আকলিমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিজের জমিতে ঘর তুলতে বাধা, প্রতিকার চেয়ে দ্বারে দ্বারে প্রতিবন্ধী জামাল ত্রিশালে বাস-সিএনজি স্ট্যান্ডের ইজারা বন্ধের ঘোষণা এমপি লিটনের ময়মনসিংহ মাতাতে আসছে জনপ্রিয় ব্যান্ড ASHES! সংগীতপ্রেমীদের জন্য দারুণ সুখবর! ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আগামী ১০ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ASHES ব্যান্ডের লাইভ কনসার্ট। সবচেয়ে আনন্দের খবর হলো, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত! বন্ধুদের নিয়ে চলে আসুন, প্রিয় গানের সুরে মাতিয়ে তুলুন পুরো সার্কিট হাউস মাঠ। ময়মনসিংহে জমুক সংগীতের উৎসব, ছড়িয়ে পড়ুক আনন্দের উচ্ছ্বাস ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে তাজমিনকে হত্যা,জানাল পুলিশ বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস খুনিরা মহাসুখে, খাচ্ছে, ঘুরছে, সেলফি তুলছে!

ভালুকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

  • প্রকাশের সময় : ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৭ পড়া হয়েছে

ভালুকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে তার বাবা আব্দুল মোতালেককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, কিশোরীটি ঢাকার কলাবাগান এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। গত ২২ মে তার বাবা তাকে বেড়ানোর কথা বলে ভালুকার কাঠালী এলাকায় নিয়ে আসেন। পরে ২৫ জুন সে ঢাকায় ফিরে কাজে যোগ দেয়।

সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে গৃহকর্তার সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সে বাবার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগ করে। পরে বিষয়টি জানাজানি হলে কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

অভিযুক্ত আব্দুল মোতালেক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ভালুকার কাঠালী এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে হস্তান্তরের পর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

জনপ্রিয়

নান্দাইলে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক দুই কারবারি

ভালুকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

প্রকাশের সময় : ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬