১৪ বছর বয়সী তাজমিনের কাছে ক্ষুধার কথা জানান সিএনজি চালক। সরল বিশ্বাসে নিজের কাছে থাকা ১০০ টাকা দিয়ে চালককে রুটি ও কলা কিনে খেতে দেয় তাজমিন। অভিযোগ, খাওয়া শেষে সিএনজি চালানো শুরু করে ওই চালক। পরে শর্টকাট রাস্তা দিয়ে নেওয়ার কথা বলে তাজমিনকে ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।








